ভ্লাদিমির পুতিন চলতি মাসে ভেনেজুয়েলায় যাবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ জানিয়েছেন, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো এ মাসে ভেনেজুয়েলা সফর করবেন। গত মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে শাভেজ এ কথা জানান। তবে পুতিনের সফরের নির্দিষ্ট কোনো তারিখ বা বিস্তারিত কিছু জানাননি তিনি। এর আগে ২০০৮ সালের নভেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেদ ভেনেজুয়েলার কারাকাস সফর করেন। এরপর গত বছরের সেপ্টেম্বরে মস্কো যান শাভেজ। লাতিন আমেরিকায় রাশিয়ার প্রধান মিত্র শাভেজের বামপন্থী সরকার। এএফপি।