ভয়ংকর অভিজ্ঞতা!

কানাডার ভ্যাঙ্কুভার শহরের উত্তর দিকে ক্যাপিলানো নদীর ওপর সাসপেনশন ঝুলন্ত সেতু। চারদিকে প্রাকৃতিকভাবে সাজানো সবুজ উদ্যান। সেতুর অনেক নিচে বয়ে গেছে স্বচ্ছ জলের সুন্দর নদী ক্যাপিলানো।
কানাডার সাস্কাতুয়ান প্রদেশের রাজধানী রেজিনা থেকে ১ হাজার ৪২৫ কিলোমিটার ড্রাইভ শেষে ভ্যাঙ্কুভার। চলতি পথে মাঠের পর মাঠ চোখজুড়ানো হলদে রঙের ক্যানোলার বিস্তৃত ফসলের খেত। একটানা ড্রাইভ শেষে ক্যালগরির ক্যানমোর শহরে যাত্রাবিরতিতে রাতযাপন। পরদিন সকালে রকি মাউন্টেনের পাশ ঘেঁষে গাড়ি ছুটছে ভ্যাঙ্কুভারের দিকে। পাহাড়ের ওপর থেকে ধেয়ে আসা হাজারো ঝরনার কলকাকলি যেন ভ্যাঙ্কুভারের দিকে আমন্ত্রণ জানাচ্ছিল।
টানা ১০ ঘণ্টা গাড়ি চালিয়ে রিমেও শহর পর্যন্ত পৌঁছাই। এরপর রোমাঞ্চকর অভিজ্ঞতা। যত আগে বাড়ছি যেন আলো-আঁধারির প্রাকৃতিক স্টুডিওতে ঢুকে পড়ছি। ঘন সবুজের ফাঁকে সূর্য উঁকি দিচ্ছে। রহস্যময় ঝুলন্ত সেতুর সামনে ৪৫ মিনিট লাইনে দাঁড়িয়ে ক্যাপোলানো নদীর ২৩৯ ফুট ওপরে দীর্ঘ ঝুলন্ত সেতু পাড়ি দেওয়া। কর্তৃপক্ষের সতর্কতা, যাঁদের উচ্চতাভীতি রয়েছে এ ধরনের ভ্রমণপিপাসুরা যেন এ সেতু পারাপারে আত্মনিয়ন্ত্রিত থাকেন। তবু পরাজয়ে ডরে না বীর। বাঙালি জাতির সামনে যাওয়ার সমৃদ্ধ আত্মপ্রত্যয় নিয়ে এগিয়ে গেলাম আমরা কজন। খুব সরু স্বচ্ছ কাচের রাস্তায় সেতুর এপার থেকে ওপার ৪৫০ ফুট যাওয়া। একজনের যাওয়া-আসার রাস্তা। অসংখ্য শতবর্ষী বৃক্ষ ঘিরে রয়েছে এ নদী এবং ঝুলন্ত সেতুকে।

ঝুলন্ত সেতু পার হয়ে দেখা মেলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গাছ। যার উচ্চতা ২৫০ ফুট। পরিধি ২০ ফুট। এ বৃক্ষের বয়স ৪০০-৮০০ বছর। জানা যায়, পৃথিবীর বৃহত্তম বৃক্ষ আছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া ও চীনে। হাইপেরিয়ন নামের এ গাছ লম্বায় ৩৫০ ফুট। পরিধি ২৪ ফুট। ওজন ১.৬ মিলিয়ন পাউন্ড।
ঝুলন্ত সেতু পার হয়ে ভূপৃষ্ঠ থেকে ১০০ ফুট ওপরে রেন ফরেস্টের ফাঁকে ফাঁকে তৈরি করা হয়েছে সাতটি সংযোগ সেতু, যা মূল সড়কের সঙ্গে গিয়ে মিশেছে। আঁকাবাঁকা সরু পথে গহিন অরণ্যে নিজেকে প্রকৃতির কাছে বিলিয়ে দেওয়ার মধ্যে এক মহা সুখ খুঁজে পাই। দীর্ঘ ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নিকাহ চাকমা বলেন, রকি মাউন্টেনের আমেরিকা থেকে কানাডা পর্যন্ত লাইনটা ক্যালগরি হয়ে ভ্যাঙ্কুভারের পাশ ঘেঁষে বয়ে চলা পাহাড়ের হাজারো ঝরনার নীলাভ অথচ স্বচ্ছ জলে বয়ে যাওয়া নদী, যেন নীল আকাশ পাহাড় ছুঁয়ে নুয়ে পড়েছে নদীতে