মঙ্গল অভিযান স্বাভাবিক রাখার চেষ্টা রাশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রকৌশলীরা মঙ্গলগ্রহের উদ্দেশে দেশটির সর্বশেষ অভিযান স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত মঙ্গলবার রাতে মঙ্গলের উদ্দেশে উৎক্ষেপণ করা রাশিয়ার নভোযানটি সঠিক পথ হারিয়ে ফেলে। এটি এখন পৃথিবীর একটি কক্ষপথে আটকে রয়েছে।রাশিয়ার মহাকাশ সংস্থার কর্মকর্তারা জানান, আগামী তিন দিনের মধ্যে প্রকৌশলীরা নভোযানটি সঠিক পথে আনতে সক্ষম হবেন বলে তাঁরা আশা প্রকাশ করছেন। নভোযানটি এখন পৃথিবীর কক্ষপথে অবস্থান করছে বলেও নিশ্চিত করেন তাঁরা।মহাকাশ বিষয়ে গত কয়েক বছরের মধ্যে রাশিয়ার সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প ছিল এটি। বিবিসি।