প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রুতগতির একটি ধূমকেতু মঙ্গল গ্রহের খুব কাছ ঘেঁষে চলে যাবে রোববার। সাইডিং স্প্রিং নামে ধূমকেতুটি মঙ্গলের এক লাখ ৩৯ হাজার ৫০০ কিলোমিটার কাছ দিয়ে যাবে বলে নাসা জানিয়েছে। মহাকাশের হিসাবে এটা অতি সামান্য দূরত্ব। ধূমকেতুটির ব্যাস প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার। এটি ঘণ্টায় দুই লাখ দুই হাজার কিলোমিটার গতিতে ছুটছে। এ সময় ধূমকেতুটির সঙ্গে মঙ্গল গ্রহের সংঘর্ষের ঝুঁকি সামান্যই। অস্ট্রেলিয়ার সাইডিং স্প্রিং অবজারভেটরির বিজ্ঞানী রবার্ট ম্যাকনট ২০১৩ সালে এই ধূমকেতুটি আবিষ্কার করেন।
এএফপি