মঙ্গলে উপনিবেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক মঙ্গল গ্রহে মানুষের অভিযান ও উপনিবেশ গড়ার পরিকল্পনা প্রকাশ করেছেন। গত মঙ্গলবার মেক্সিকোতে এক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সম্মেলনে তিনি তাঁর পরিকল্পনা প্রকাশ করেন। বেসরকারি মহাকাশ কোম্পানি স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্ক বলেন, দুই লাখ ডলারের টিকিট কিনে মঙ্গলের উপনিবেশে বাস করার জন্য যাওয়া যাবে। এ জন্য মহাকাশযান তৈরির কাজ চলছে। মঙ্গলযাত্রায় ৮০ দিন পর্যন্ত লাগবে বলে তিনি উল্লেখ করেন। পরে এ সময় ৩০ দিনে নামিয়ে আনা সম্ভব হবে। মাস্ক বলে টিকে থাকার উপযোগী উপনিবেশে এক লাখ বাসিন্দা লাগবে এবং এ লক্ষ্য অর্জনে এক শ বছর লাগতে পারে। বিবিসি