মঙ্গলে পানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গল গ্রহের মাটিতে মিশ্রিত অবস্থায় পানির অস্তিত্ব পাওয়া গেছে। মঙ্গলপৃষ্ঠে থাকা নাসার রোবটযান কিউরিওসিটি মঙ্গলের মাটির প্রথম যে নমুনা পরীক্ষা করেছে, তাতে এ পানির অস্তিত্ব পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা গত বৃহস্পতিবার বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত নিবন্ধে এ তথ্য জানিয়েছে। রহস্যময় লাল গ্রহটিতে প্রাণের সম্ভাব্য অস্তিত্ব নিয়ে গবেষণার জন্য পানির অস্তিত্বের বিষয়ে নিশ্চিত হতে পারা গুরুত্বপূর্ণ। নাসা জানিয়েছে, মঙ্গলের মাটি পরীক্ষা করে এর ওজনের তুলনায় ২ শতাংশ পরিমাণ পানি পাওয়া গেছে। আরও পাওয়া গেছে, কার্বন ডাই-অক্সাইড, অক্সিজেন ও সালফারের যৌগ।
নিবন্ধের প্রধান গবেষক লরি লেসহিন বলেন, কিছু পরিমাণ মঙ্গলের মাটি নিয়ে প্রায় ৮৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপে উত্তপ্ত করা হয়। এতে মাটিতে মিশ্রিত অবস্থায় পানির অস্তিত্ব মেলে। গার্ডিয়ান।