মণিপুর রাজ্যে ভোট গ্রহণ সম্পন্ন, সংঘর্ষে পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মণিপুর রাজ্যের বিধানসভা নির্বাচনে গতকাল শনিবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এদিন রাজ্যের ৫৯টি আসনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ হলেও একটি আসনে বিচ্ছিন্ন সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে।রাজ্যের চান্দেল জেলায় কয়েকজন লোক একটি ভোটকেন্দ্রে বুথ দখলের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ক্রসফায়ারে পাঁচজন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বেসামরিক লোক, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একজন জওয়ান ও একজন হামলাকারী রয়েছে। এ ঘটনায় আরও তিনজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। সেনাপতি জেলায় কংগ্রেসের একজন এজেন্টকে অপহরণ করা হয়েছে। আন্দ্রে ও টিপাইমুখের ভোটকেন্দ্রে সংঘর্ষ হয়েছে। অন্যান্য কেন্দ্রে মধ্যে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।মণিপুরের বিধানসভা নির্বাচনে ৬০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৭০ জন প্রার্থী। এর মধ্যে কংগ্রেসের ৬০ , তৃণমূল কংগ্রেসের ৪৭ , মণিপুর রাজ্য কংগ্রেস পার্টির ৩৮, এনসিপির ২৩ এবং সংযুক্ত জনতা দলের ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।