মতৈক্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিউনিসিয়ার ক্ষমতাসীন ইসলামপন্থী দল এননাহদা ও বিরোধীদের মধ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে শনিবার মতৈক্য হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী নির্বাচনের আগ পর্যন্ত নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি মন্ত্রিসভা ক্ষমতায় থাকবে। কিছুদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভের পর গত মাসে এননাহদা রাজনৈতিক অচলাবস্থা অবসানের লক্ষ্যে ক্ষমতা ছেড়ে দিতে নীতিগতভাবে সম্মত হয়। এ বছরই আরও আগে বিরোধী দলের দুই নেতার হত্যার জেরে সংকট শুরু হয়। বিবিসি।