মদ্যপদের পেটানোকে সমর্থন করে সমালোচিত আন্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মদ্যপদের পেটানোকে সমর্থন করে বক্তব্য দিয়ে রাজনীতিকদের কড়া সমালোচনার মুখে পড়েছেন ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে।এনডিটিভিকে আন্না হাজারে বলেন, মহারাষ্ট্রে তাঁর নিজের গ্রামে এ ধরনের ঘটনায় অতীতেও শারীরিক শাস্তি দেওয়া হতো। তিনি বলেন, ‘আমরা তাঁদের তিনবার করে হুঁশিয়ার করে দিই। কেননা, তাঁরা তো আমাদের নিজেদেরই লোক। এরপর তাঁদের ধরে মন্দিরে নিয়ে শপথ করানো হয়, জীবনে আর তাঁরা মদপান করবেন না। এর পরও কেউ মদপান করেন, তাঁকে মন্দিরের পাশে খুঁটির সঙ্গে বেঁধে পেটাতাম।’দুর্নীতিবিরোধী শক্তিশালী লোকপালের দাবিতে সম্প্রতি টানা অনশন করে দেশব্যাপী হইচই ফেলে দেন আন্না। তিনি নিজেকে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের অনুসারী বলে দাবি করেন। কিন্তু সেই তিনি এ ধরনের কট্টরপন্থা সমর্থন করায় তাঁর সমালোচনা করেছেন রাজনৈতিক নেতারা।ক্ষমতাসীন দল কংগ্রেসের মুখপাত্র মনিশ তেওয়ারি বলেন, ‘আমি মনে করি, এ ধরনের কথা কেবল তালেবান বলতে পারে।’প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বলেছে, মাদকাসক্তি নিয়ে কথা বলা কোনোভাবেই আন্নার কাজের আওতায় পড়ে না। এএফপি।