মধুচন্দ্রিমা থেকে ফিরেছেন ব্রিটিশ রাজদম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ দিনের মধুচন্দ্রিমা শেষে যুক্তরাজ্যে ফিরে এসেছেন প্রিন্স উইলিয়াম ও তাঁর নববধূ কেট। বিয়ে-পরবর্তী নতুন জীবনের মধুর দিনগুলো কাটাতে রাজদম্পতি দ্বীপরাষ্ট্র সেশেলসে গিয়েছিলেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।সেন্ট জেমস প্রাসাদের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ডিউক অব কেমব্রিজ ও ডাচেস অব কেমব্রিজ সেশেলসে মধুচন্দ্রিমা শেষে যুক্তরাজ্যে ফিরেছেন।এর আগে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল, মধুচন্দ্রিমা কাটাতে রাজদম্পতি ভারত মহাসাগরে অবস্থিত নির্জন দ্বীপরাষ্ট্র সিসেলসে গেছেন। কিন্তু রাজদম্পতি মধুচন্দ্রিমা থেকে ফিরে না আসা পর্যন্ত এ ব্যাপারে সেন্ট জেমস প্রাসাদ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি।কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম গত ২৯ এপ্রিল বিয়ে বন্ধনে আবদ্ধ হন। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে এই বিয়ে সম্পন্ন হয়। এএফপি।