মধুচন্দ্রিমায় গেছেন প্রিন্স উইলিয়াম ও কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্স উইলিয়াম ও তাঁর নবপরিণীতা স্ত্রী কেট মিডলটন মধুচন্দ্রিমা উদ্যাপন করতে দেশের বাইরে গেছেন। সেন্ট জেমস প্যালেসের একজন মুখপাত্র এ তথ্য জানান। বিয়ের সপ্তাহ খানেকেরও বেশি সময় পর রাজকীয় এ দম্পতি মধুচন্দ্রিমায় গেলেন। তবে তাঁরা কোথায় গেছেন, তা প্রকাশ করা হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র গতকাল মঙ্গলবার জানান, গত সোমবার নতুন ডিউক ও ডাচেস অব কেমব্র্রিজ মধুচন্দ্রিমার উদ্দেশে রওনা হন। তবে তাঁরা কোথায় গেছেন, সে ব্যাপারে আমরা নিশ্চিত কিছু জানাচ্ছি না। শুধু জানাচ্ছি, তাঁরা মধুচন্দ্রিমায় গেছেন। এ সময় তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রেখে তা রক্ষার অনুরোধ জানিয়েছেন ওই নবদম্পতি।রাজপরিবারের একটি সূত্রের বরাত দিয়ে দ্য মিরর জানায়, হইচই এড়াতে নবদম্পতি চুপিচুপি দেশ ত্যাগ করেছেন। এরই মধ্যে তাঁরা ভারত মহাসাগরের একটি দ্বীপে অবতরণ করেছেন। সেখানে তাঁরা দুই সপ্তাহ থাকবেন। বিবিসি ও এএফপি।