মধ্য আকাশে নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া থেকে গত ২১ মে এয়ার নিউজিল্যান্ডের একটি ফ্লাইট যাচ্ছিল নিউজিল্যান্ডের অকল্যান্ডে। এ সময় উড়োজাহাজের প্রথম কর্মকর্তা কফি পান করতে ফ্লাইট ডেকের বাইরে যান। এরপর তিনি ফিরে আসতে গিয়ে দেখেন ককপিটের দরজা বন্ধ। এ সময় একজন ক্রু সদস্য বিষয়টি জানাতে ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ক্যাপ্টেনের কোনো সাড়া মেলেনি। এ অবস্থায় প্রথম কর্মকর্তা বিকল্প পথে ককপিটে ঢোকেন। কর্তৃপক্ষ ঘটনার তদন্তের পর ক্যাপ্টেনকে দুই সপ্তাহ এবং প্রথম কর্মকর্তাকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। এএফপি।