মধ্যপ্রদেশে গরু হত্যারোধে আইনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশে গরু হত্যা করা হলে সাত বছরের জেল দেওয়া হতে পারে। শিগগিরই এ আইন চালু হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, নতুন এ পদক্ষেপ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত মধ্যপ্রদেশের একজন মুখপাত্র গতকাল মঙ্গলবার জানান, গরু হত্যা বা গরুর মাংস বিক্রি করলে, এমনকি কারও কাছে মাংস পাওয়া গেলেও তাঁকে ওই দণ্ডের মুখোমুখি হতে হবে। মুখপাত্র আরও জানান, সরকারিভাবে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিগগিরই আইনটি চালু করা হবে। ভারতের আরও কয়েকটি রাজ্যে একই ধরনের আইন চালু রয়েছে। ২০১০ সালে তিন বছর ধরে দুধ না দেওয়ায় একজন মুসলিম তাঁর একটি গাভি জবাই করেন। এ ঘটনার পর উগ্রবাদী হিন্দুরা দুটি মসজিদে ব্যাপক ভাঙচুর চালায়। তারা একটি মসজিদের দরজায় আগুন লাগিয়ে দেয়। এএফপি।