মধ্যপ্রদেশে স্বামীর সামনেই সুইস নারী গণধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় সুইজারল্যান্ডের এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। পুলিশ গতকাল শনিবার এই তথ্য জানিয়েছে।পুলিশ কর্মকর্তা সি এস সোলাঙ্কি জানান, ওই নারী তাঁর স্বামীসহ ভারতে বেড়াতে এসেছেন। শুক্রবার রাতে তাঁরা সাইকেলে করে শহরের কাছে বেড়াতে বের হলে এ ঘটনা ঘটে। তিনি জানান, অর্ছা থেকে আগ্রা যাওয়ার পথে তাঁরা দাতিয়া শহরে ঘাঁটি গেড়েছিলেন। ঘটনার সময় প্রথমে তাঁদের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়। পরে ওই নারীকে তাঁর স্বামীর সামনেই গণধর্ষণ করা হয়। পিটিআই।