মধ্যপ্রাচ্যে ইসরায়েলি দখলদারি বন্ধের আহ্বান মুনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন আরব বিশ্বে ইসরায়েলি ‘দখলদারি’ বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, অবৈধ বসতি নির্মাণের ঘটনা দুই রাষ্ট্রের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে।গতকাল রোববার লেবাননের রাজধানী বৈরুতে ‘সংস্কার ও গণতন্ত্রে উত্তরণ’ শীর্ষক একটি সম্মেলনে জাতিসংঘের মহাসচিব এ কথা বলেন। এর আগে দুই দিনের সফরে গত শুক্রবার তিনি বৈরুত পৌঁছান। জাতিসংঘের পশ্চিম এশিয়াবিষয়ক অর্থ ও সামাজিক কমিশন (ইএসসিডব্লিউএ) এই সম্মেলনের আয়োজন করে।সম্মেলনে বান কি মুন বলেন, ‘আরব ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারি অবশ্যই বন্ধ করতে হবে। এটা অবশ্যই বেসামরিক মানুষের বিরুদ্ধে সহিংসতা।’ এএফপি।