মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার সম্মেলন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের লক্ষ্যে পূর্বঘোষিত সম্মেলন আগামী মাসে হচ্ছে না। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী মাসের মাঝামাঝি সময়ে ফিনল্যান্ডে ওই সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া লুল্যান্ড ওই বিবৃতিতে বলেন, সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে যুক্তরাষ্ট্র দুঃখের সঙ্গে ঘোষণা করছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি সম্মেলনের অনুকূলে নয়। তাই সম্মেলন হচ্ছে না। ১৯৭০ সালের পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) সই করা ১৮৯টি দেশ ২০১০ সালের মে মাসে সম্মেলন করে। ওই সময় তারা মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহার মুক্ত অঞ্চল (ডব্লিউএমডি) গঠনের পরিকল্পনা করেন। এ লক্ষ্যে আগামী মাসে সম্মেলন করার কথা ছিল। রয়টার্স।