মধ্যপ্রাচ্যে সংস্কার বাস্তবায়নের আহ্বান হিলারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সংস্কার বাস্তবায়নে নিজ নিজ দেশের জনগণের সঙ্গে কাজ করার জন্য আরব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তা না হলে সন্ত্রাসবাদীরা শূন্যস্থান দখল করে নিতে পারে। গত বৃহস্পতিবার কাতারে আরব নেতাদের এক সম্মেলনে হিলারি ক্লিনটন এসব কথা বলেন।হিলারি মধ্যপ্রাচ্যের নেতাদের সতর্ক করে দিয়ে বলেন, তাঁরা যদি দুর্নীতি মেনে নেন, বৈষম্য লালন করেন এবং জনগণের মতামত উপেক্ষা করেন, সংস্কার বাস্তবায়ন না করেন, তাহলে তাঁরা দেশকে উগ্রপন্থী ও সন্ত্রাসীদের প্রভাবের ঝুঁকির মুখে ঠেলে দেবেন।এই শীর্ষস্থানীয় মার্কিন কূটনীতিক আরব নেতাদের উদ্দেশে বলেন, দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের কারণে মানুষ ক্লান্ত, ক্ষুব্ধ। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ক্রমাবনতিশীল চিত্র মোকাবিলায় ‘খুব কম দেশেরই’ ‘পরিকল্পনা’ রয়েছে। তিনি বলেন, ‘পানির স্তর নেমে যাচ্ছে, তেলের মজুদ ফুরিয়ে যাচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় খুব কম দেশেরই উন্নতমানের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজ জনগণের সঙ্গে যৌথ অংশগ্রহণে একটি নতুন উচ্চাভিলাষী ভবিষ্যৎ গড়ার সামর্থ্য রয়েছে এই অঞ্চলের নেতাদের, যেখানে শিল্পোদ্যোগ ও রাজনৈতিক স্বাধীনতাকে উৎসাহিত করা হবে।কাতারে ফোরাম ফর দ্য ফিউচার সম্মেলনে আরব নেতাদের উদ্দেশে হিলারি বলেন, এখন সময় সুশীল সমাজকে হুমকি হিসেবে নয়, বরং অংশীদার হিসেবে দেখার।টেকসই উন্নয়ন ও মানবাধিকার নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও জি-এইটের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেন।জর্জ ডব্লিউ বুশের প্রশাসন স্বাধীন এই সংস্থার প্রতিষ্ঠাতা। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও শিল্পোন্নত আটটি দেশের নেতারা এবং ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা যাতে সংস্কারবিষয়ক আলোচনায় বসতে পারেন, সে জন্যই এই সংস্থা গঠন করা হয়। সিএনএন, এএফপি।