মধ্যবিত্তের জীবনমান উন্নয়নের ঘোষণা বারাক ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যবিত্ত নাগরিকদের জীবনমান উন্নয়নের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে সম্পদশালী দেশের কোনো কর্মজীবীর দারিদ্র্যের মধ্যে বাস করার কথা নয়। তাই মধ্যবিত্তের ন্যূনতম মজুরি ঘণ্টায় নয় মার্কিন ডলারে উন্নীত করা হবে।দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর গত মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেসের যৌথ সভায় ‘স্টেট অব ইউনিয়ন’ ভাষণে কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরেন ওবামা। প্রতিনিধি পরিষদে দেওয়া এ ভাষণে যুক্তরাষ্ট্রের ন্যূনতম মজুরি ঘণ্টাপ্রতি ৭ দশমিক ২৫ ডলার থেকে বাড়িয়ে নয় ডলার করার প্রস্তাব দেন তিনি।এ সময় ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ফার্স্ট লেডি মিশেল ওবামা, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি, উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা কংগ্রেসে উপস্থিত ছিলেন।দীর্ঘ এক ঘণ্টার ভাষণে ওবামা প্রতিষ্ঠানগুলোতে সরকারি অনুদান বৃদ্ধি, স্বচ্ছ জ্বালানি উৎপাদন ও রাষ্ট্রীয় ভর্তুকি যুক্তিসংগতভাবে হ্রাস করার পরিকল্পনার কথা উল্লেখ করেন। একই সঙ্গে অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধি, আফগানিস্তান থেকে দ্রুত মার্কিন সেনাদের প্রত্যাহার এবং পারমাণবিক অস্ত্র হ্রাস করার ঘোষণা দেন তিনি।সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে দাবি করে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র এখন আরও শক্তিশালী। তিনি এও বলেন, অর্থনীতির গতির কারণে নাগরিকদের কর্মসংস্থান হলেও অনেক পূর্ণকালীন চাকরি নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, করপোরেট ব্যবসায় লভ্যাংশ এখন যেকোনো সময়ের চেয়ে বেশি, কিন্তু এক দশকেরও বেশি সময় ধরে মজুরি ও মধ্যবিত্তের আয় তেমন বাড়েনি।ওবামা বলেন, করপোরেট ব্যবসায় লভ্যাংশ এখন যেকোনো সময়ের চেয়ে বেশি, কিন্তু এক দশকেরও বেশি সময় ধরে মজুরি ও মধ্যবিত্তের আয় তেমন বাড়েনি। যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণীকে সে দেশের অর্থনীতির ‘প্রকৃত চালক’ অভিহিত করে এই শ্রেণীর বিকাশের ওপর জোর দেন তিনি। ওবামা বলেন, মধ্যবিত্তের জন্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে চাঙা করা হবে।যুক্তরাষ্ট্রের অবকাঠামো মেরামত ও পুনর্নির্মাণের জন্য ৫০ বিলিয়ন ডলারের তহবিল অনুমোদনে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান ওবামা। সাম্প্রতিক স্কুল হত্যাকাণ্ডের উল্লেখ করে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান।উত্তর কোরিয়ার তৃতীয় পরমাণু বোমা পরীক্ষার প্রতিক্রিয়ায় মিত্ররাষ্ট্রগুলোর সঙ্গে দৃঢ় বন্ধন ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পদ্ধতি জোরদার করার কথা উল্লেখ করেন ওবামা। তিনি হুঁশিয়ার করে বলেন, উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্ব সম্প্রদায় পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।