মধ্যস্থতাকারীদের সঙ্গে বিদ্রোহী নেতার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানে প্রায় এক মাস ধরে চলা সহিংসতা বন্ধে বিদ্রোহীদের নেতা রিক মাচারের সঙ্গে গত শনিবার বৈঠক করেছেন মধ্যস্থতাকারীরা। বিদ্রোহীরা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, সুদান ও দক্ষিণ সুদানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ডোনাল্ড বুথ এবং মধ্যস্থতার সঙ্গে সম্পৃক্ত আঞ্চলিক নেতারা গত শনিবার দক্ষিণ সুদানের অজ্ঞাতস্থানে বৈঠক করেন। বিবৃতিতে মাচারের গণমাধ্যমবিষয়ক কর্মকর্তা মিয়ং জি কুয়োনের স্বাক্ষর রয়েছে। মাচারের সঙ্গে বৈঠকে অস্ত্রবিরতির লক্ষ্যে ইথিওপিয়ায় আলোচনায় যোগ দেওয়ার বিষয় নিয়ে কথা হয়েছে।
এদিকে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত বোর শহরের নিয়ন্ত্রণ নিতে সেদিকে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এর আগে বিদ্রোহীদের আরেক শক্ত ঘাঁটি বেনটিউ শহরের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এএফপি।