মধ্যস্থতাকারীর ভূমিকায় নামতে নারাজ যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীর সমস্যা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতি ইসলামাবাদের বারবার অনুরোধ প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। সম্প্রতি হোয়াইট হাউস জানিয়েছে, তারা সর্বোচ্চ সহায়তাকারীর ভূমিকা পালন করতে পারে। হোয়াইট হাউস এই সমস্যা সমাধানে দুই দেশের নেতাদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। খবর পিটিআইয়ের।হোয়াইট হাউসের মুখপাত্র মাইক হ্যামার বলেন, ‘আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, কাশ্মীর সমস্যা নিয়ে মধ্যস্থতাকারীর ভূমিকায় কোনো আগ্রহ নেই আমাদের।