মনমোহনের গ্রাম এখনো সেই তিমিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০০৪ সালে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তৎকালীন পাকিস্তান সরকার প্রতিবেশী দেশের প্রতি তাদের ভালো মনোভাব প্রদর্শনের জন্য ওই গ্রামের উন্নয়নে বেশ কিছু প্রকল্প নেয়। এরপর নয় বছর কেটে গেছে। প্রধানমন্ত্রী পদ থেকে বিদায় নিয়েছেন মনমোহন সিং। কিন্তু ওই গ্রামের উন্নয়নকাজ হয়েছে অতি সামান্যই। খবর ডনের।
২০০৪ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও স্বৈরশাসক পারভেজ মোশাররফ পাঞ্জাবের চাকওয়াল শহর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত মনমোহন সিংয়ের গ্রামের বাড়ির উন্নয়নের জন্য ওই প্রদেশের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ ইলাহীকে নির্দেশ দেন। ইলাহীর সরকার ওই গ্রামকে একটি ‘আদর্শ গ্রাম’ করার ঘোষণা দেন। এ সময় ওই গ্রামে স্বাস্থ্যকেন্দ্র, একটি পশু চিকিৎসাকেন্দ্র ও কারিগরি শিক্ষা প্রশিক্ষণকেন্দ্র করার ঘোষণা দেওয়া হয়।
নয় বছর পরও মনমোহনের গ্রামের কোনো উন্নয়ন হয়নি। বিষয়টি খতিয়ে দেখছে বর্তমান নওয়াজ শরিফ সরকার।