মনমোহনের মেয়ে তাঁর পদত্যাগের পক্ষে ছিলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর একাধিকবার পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল৷ এতে তাঁর মেয়েও সম্মতি দিয়েছিলেন৷ দি অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার বইয়ের লেখক এবং মনমোহনের সাবেক উপদেষ্টা সঞ্জয় বারু এমন দাবি করেছেন৷
আদালতে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে মন্ত্রিসভার একটি সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী৷ তিনি দিল্লিতে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভার ওই সিদ্ধান্তকে ‘ফালতু’ আখ্যা দেন৷ সঞ্জয় দাবি করেন, তিনি ওই অপমানজনক পরিস্থিতিতে মনমোহনের পদত্যাগ করা উচিত বলে পরামর্শ দেন৷ এটি টেলিভিশনে প্রচারিত হয় এবং মনমোহনের মেয়ের কাছ থেকে একটি খুদে বার্তা আসে তাঁর (সঞ্জয়) কাছে৷ এতে লেখা ছিল, ‘আমি আপনার সঙ্গে একমত৷’
সঞ্জয় বলেন, ২০০৯ সালে লোকসভা নির্বাচনে জয়ের কৃতিত্ব নিজের বলে বিশ্বাস করতেন মনমোহন৷ তাঁকে কখনো পায়ের ওপর পা তুলে বসতে দেখা যায়নি৷ কিন্তু সেদিন (২ জুন ২০০৯) তিনি ওই ভঙ্গিতে বসে কংগ্রেসের জয় নিয়ে আলাপ করছিলেন৷ তবে কেউ তাঁকে কৃতিত্ব দেননি৷ কংগ্রেস নেতা পৃথ্বিরাজ চৌহান একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে রাহুলের কৃতিত্বের কথা উল্লেখ করেন৷
মনমোহনের কোন মেয়ে তাঁর পদত্যাগের পক্ষে মত দিয়েছিলেন, সে কথা উল্লেখ করেননি সঞ্জয়৷ টাইমস অব ইন্ডিয়া৷