প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্য বিদায়ী নৈশভোজের আয়োজন করছেন ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী৷ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দুই দিন আগে আগামী বুধবার এই নৈশভোজ হবে৷ মনমোহন ক্ষমতা ছাড়বেন ১৭ মে৷ কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) দুই মেয়াদের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে পদত্যাগ করতে যাচ্ছেন মনমোহন৷ ১৭ মে সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন৷ পিটিআই৷