মনমোহন ও তাঁর স্ত্রী চক্ষুদানের প্রতিশ্রুতি দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তাঁর স্ত্রী গুরশরণ সিং তাঁদের চোখ দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় চক্ষুদান দিবস উপলক্ষে তাঁরা এ প্রতিশ্রুতি দেন। দিনটি উপলক্ষে গতকালই তাঁরা চক্ষুদানপত্রে সই করেছেন।ভারতে ৪৫ লাখেরও বেশি মানুষ দৃষ্টি হারানোর ঝুঁকিতে রয়েছে। দেশটির চক্ষুবিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, কর্নিয়ার ত্রুটিজনিত কারণে যারা দৃষ্টি সমস্যায় ভুগছে কিংবা অন্ধত্ব বরণ করেছে, তাদের কর্নিয়া প্রতিস্থাপন করা হলে আবার দৃষ্টিশক্তি ফিরে পাবে। অন্তত ৩০ লাখ মানুষ আবার পৃথিবীর আলো দেখতে পাবে।ভারতের চক্ষুব্যাংক অ্যাসোসিয়েশনের নিবন্ধনভুক্ত চার শতাধিক প্রতিষ্ঠান চোখ দান করার জন্য জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে আসছে। চক্ষুদানের উপকার সম্পর্কে জনগণকে বুঝিয়ে উৎসাহিত করছে তারা। এ ছাড়া সারা ভারতের নিকটতম চক্ষুব্যাংকের জরুরি ও সহজ সেবা পেতে ১৯১৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পিটিআই অনলাইন।