মনমোহন-দালাই লামা বৈঠকের বিরোধিতা করেছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার মধ্যকার সাম্প্রতিক একটি বৈঠকের বিরোধিতা করে চীন।চলতি মাসের শুরুর দিকে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেন এই নির্বাসিত ধর্মীয় নেতা। তবে ওই বৈঠকের ধরন সম্পর্কে কিছু জানা যায়নি।বার্তা সংস্থা এএফপির কাছে ফ্যাক্সযোগে পাঠানো এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ইউ বলেন, ‘দালাই লামার সঙ্গে বিদেশি নেতাদের বৈঠকের বিরোধিতা করে চীন। আমরা ভারতের কাছে এ অবস্থানের কথা তুলে ধরেছি।’বিবৃতিতে আরও বলা হয়, ভারত সরকার অনেকবার বলেছে যে তিব্বতকে চীনের অবিচ্ছেদ্য অংশ বলে তারা স্বীকার করে। তারা বলেছে, ভারতে অবস্থানরত তিব্বতিদের চীনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে দেবে না। এএফপি।