মনমোহন-নওয়াজ বৈঠকে সন্ত্রাসবাদ নির্মূলের উপায় নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও নওয়াজ শরিফ গতকাল রোববার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠক শুরুর আগে তাঁরা হাসিমুখে করমর্দন করেন।
বৈঠকে গত বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের হামলায় ১২ ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি স্থান পায়। দুই নেতা সন্ত্রাসবাদ নির্মূলের উপায় নিয়ে আলোচনা করেন।
এর আগে সাধারণ পরিষদের অধিবেশনে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে মনমোহন সিং পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূলের প্রসঙ্গটি উত্থাপন করেন।
বৈঠকে দুই দেশই জানিয়েছে, তারা ভালো সম্পর্ক চায়। তবে ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে এই অঞ্চলে জঙ্গিবাদের কেন্দ্রভূমি হওয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।