মনমোহন বললেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদীরা ভারতের আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কর্মীদের সতর্ক থাকতে বলেছেন তিনি। নয়াদিল্লিতে গতকাল শনিবার পুলিশের মহাপরিচালক ও মহাপরিদর্শকদের এক সম্মেলনে এ সতর্কতা উচ্চারণ করেন মনমোহন। সাম্প্রতিক সময়ে কয়েকটি রাজ্যে সাম্প্রদায়িক সংঘাতের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন মনমোহন সিং। পিটিআই।