মনমোহন সিংকে মোদির চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি উন্মুক্ত বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পাকিস্তানের ব্যাপারে ‘দুর্বল’ অবস্থান গ্রহণেরও অভিযোগ করেছেন।গতকাল গুজরাটের ভুজ শহরে স্বাধীনতা দিবসের ভাষণ দেন মোদি। আক্রমণাত্মক ভঙ্গিতে দেওয়া ওই বক্তৃতায় মোদি পররাষ্ট্রনীতি, দুর্নীতি ও অর্থনৈতিক অবস্থাসহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। মনমোহনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি বিশাল দেশ শাসন করেন। আমরা একটা ছোট রাজ্য চালাই। উন্নয়ন ও সুশাসন বিষয়ে বিতর্কের জন্য আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি।’ পিটিআই।