মনমোহন সিংয়ের ই-মেইল বা মুঠোফোন নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন নজরদারির হাত থেকে ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মুঠোফোন বা ই-মেইল অ্যাকাউন্ট মুক্ত। কারণ, এ দুটির কোনোটিই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেই। গতকাল শুক্রবার এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যেরগার্ডিয়ান পত্রিকা গতকাল এক প্রতিবেদনে দাবি করে, এনএসএ বিশ্বের শীর্ষস্থানীয় ৩৫ জন নেতার ফোনে আড়ি পেতেছেন।
এনডিটিভি মার্কিন নজরদারির বিষয়ে মনমোহন অবহিত কি না জানতে চাইলে প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মুঠোফোন নেই। তিনি ব্যক্তিগত ই-মেইলও ব্যবহার করেন না। এনডিটিভি।