মনমোহনকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জারদারির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে গত শুক্রবার পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। জারদারির মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর এ কথা জানিয়েছেন।ওই মুখপাত্র বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে একটি চিঠি পাঠিয়েছেন এবং তাঁকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’ মুখপাত্র আরও বলেন, ‘ভারতে পাকিস্তানি হাইকমিশনের মাধ্যমে ওই চিঠি পাঠানো হয়েছে এবং চিঠিতে মনমোহন সিংকে তাঁর পিতৃপুরুষের জন্মশহরও পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন জারিদারি।’কবে নাগাদ মনমোহনের পাকিস্তান সফর হতে পারে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু না জানা যায়নি। এএফপি।