মনমোহনকে সময় বেঁধে দিয়েছেন রামদেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালোটাকা ও দুর্নীতির বিরুদ্ধে ভারত সরকার দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন যোগগুরু বাবা রামদেব। তিনি বলেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং রোববার সন্ধ্যার (গতকাল) মধ্যে এ নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা না দিলে দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হবে।দাবি আদায়ের লক্ষ্যে রামদেব গতকাল চতুর্থ দিনের মতো অনশন করেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী বরাবর তাঁর দাবি আদায় ও যথাযথ পদক্ষেপ গ্রহণে একটি চিঠি লেখেন।রামলীলা ময়দানে অনশন কর্মসূচিতে ভক্তদের উদ্দেশে রামদেব বলেন, আন্দোলনের পরবর্তী কর্মসূচি সন্ধ্যায় ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন চলবে। আমরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলে কাল (সোমবার) থেকে বড় ধরনের বিপ্লব ঘটবে।’রামদেব বলেন, ‘মনমোহন সিংয়ের সততা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাঁর রাজনৈতিক ইচ্ছা ও সততা প্রমাণের সময় এসেছে।’ তিনি বলেন, ‘কালোটাকা ও দুর্নীতির বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। কিন্তু সরকার এখনো কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।’রামদেবের দাবি ও অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে তাতে যোগ দিয়েছেন টিম আন্না হাজারের অন্যতম প্রধান সদস্য কিরণ বেদি। এনডিটিভি।