মনমোহনের মুঠোফোন নেই, ই-মেইলও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনমোহন সিং
মনমোহন সিং

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মুঠোফোন ব্যবহার করেন না। তাঁর কোনো ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্টও নেই। তাই মার্কিন নজরদারি নিয়ে তাঁর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একজন মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী মুঠোফোন ব্যবহার করেন না এবং তাঁর কোনো ই-মেইল অ্যাকাউন্ট নেই। তাঁর কার্যালয় থেকে ই-মেইল করা হলেও, তাঁর ব্যক্তিগত কোনো ই-মেইল অ্যাকাউন্ট নেই। আমাদের কাছে গোপনীয় কোনো তথ্য নেই, তাই আমরা আড়িপাতার ব্যাপারটি নিয়ে চিন্তিত নই।’
আজ শুক্রবার ‘দ্য গার্ডিয়ান’-এর এক খবরে জানানো হয়, ৩৫ বিশ্বনেতার ফোনে আড়ি পেতেছে মার্কিন গোয়েন্দারা। হোয়াইট হাউস, পেন্টাগন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা তাদের ফোন নম্বর সরবরাহ করে।
এর আগে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মুঠোফোনে নজরদারি করার অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে জার্মান সরকার।