মনমোহনের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী গগৈ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ পৃথক রাজ্যের দাবিতে শুরু হওয়া সহিংস আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেছেন। কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অন্ধ্র প্রদেশ ভেঙে নতুন তেলেঙ্গানা রাজ্য গড়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আসামে পৃথক রাজ্য প্রতিষ্ঠার পুরোনো দাবি নতুন করে মাথাচাড়া দিয়েছে। তরুণ গগৈয়ের সঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাক্ষাতের বিস্তারিত তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আসামের চারটি জাতিগত গোষ্ঠী—বোড়ো, কারবি, দিমাসাস ও কোচ-রাজবংশী দীর্ঘদিন থেকে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আসাম পুলিশের মহাপরিদর্শক (আইন ও শৃঙ্খলা) এস এন সিং গতকাল সাংবাদিকদের জানান, রাজ্যে নিরাপত্তা বাহিনীর দুই কোম্পানি সদস্য নামানো হয়েছে। শিগগিরই আরও পাঁচটি কোম্পানিকে নামানোর আশা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও আরও সহিংসতা এড়াতে গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানান মহাপরিদর্শক। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে কারবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন লেইসেং ইংলেংয়ের প্রেসিডেন্টও রয়েছেন। আইএএনএস।