মনিবকে দেখে কুকুরও ফুঁকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা এক ধূমপায়ীর দুই বছরের পোষা কুকুরটি মনিবের কাছ থেকে এ কু-অভ্যাস ভালোই রপ্ত করেছে। এখন সে মনিবের চেয়েও এককাঠি ওপরে। ঘুমানোর আগে একবার সিগারেট না ফুঁকলে তার চলেই না।
গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়, চীনের হিলংজিয়াং প্রদেশে পোষা প্রাণীর ধূমপান আসক্তির এই বিরল ঘটনার নজির মিলেছে।
চীনা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দুই বছর বয়সী ‘মিয়া’ নামের কুকুরটিকে গত বছর পুষতে আনেন লিউ। তিনি যখন ধূমপান করতেন, কুকুরটি তাঁর আশপাশে ঘুরঘুর করত। মনিবের ধূমপানে কুকুরটি বেশ মজা পেয়েছে বলে তার ভাবগতিকে মনে হয়েছে। একপর্যায়ে মনিবের পথ অনুসরণ করে ধূমপানে আসক্ত হয়ে পড়ে কুকুরটি। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে মিয়ার একটি সিগারেট চাই। মালিক লিউয়ের পছন্দের ব্র্যান্ডের সিগারেটের প্রতি কুকুরটির বিশেষ আসক্তি রয়েছে।
লিউ তাঁর কুকুরের স্বাস্থ্য নিয়ে বেশ উদ্বিগ্ন। কুকুরটিকে যত দ্রুত সম্ভব ধূমপানের আসক্তি থেকে বের করে আনতে আশাবাদী তিনি।