মনীষা কৈরালার ক্যানসার হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী মনীষা কৈরালার দেহে ক্যানসার ধরা পড়েছে। তিনি বর্তমানে মুম্বাইয়ের জাসলক হাসপাতালে চিকিৎসাধীন। দুই দিন আগে ওই হাসপাতালে ভর্তির পর স্বাস্থ্য পরীক্ষায় তাঁর ক্যানসার ধরা পড়ে। এখানেই তাঁর চিকিৎসা চলবে বলে জানা গেছে।মনীষা চলতি মাসের শুরু থেকে নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছিলেন। খাদ্যে বিষক্রিয়ায় অচেতন হয়ে পড়ার পর তাঁকে তাৎক্ষণিক কাঠমান্ডু থেকে মুম্বাইয়ের ওই হাসপাতালে নেওয়া হয়। শয্যাপাশে মনীষার সঙ্গে তাঁর মা সুষমা রয়েছেন। মনীষার এক বন্ধু জানান, ক্যানসার থেকে সেরে ওঠার ব্যাপারেও আশাবাদী ওই অভিনেত্রী। টাইমস অব ইন্ডিয়া।