মনোনয়ন না পেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশের এক কংগ্রেস নেতা গতকাল বৃহস্পতিবার আত্মহত্যা করেছেন। আসন্ন রাজ্য বিধানসভায় দলীয় মনোনয়ন না পেয়ে তিনি এ কাজ করেন বলে মনে করা হচ্ছে। তিনি শাজাপুর জেলার আগার আসন থেকে মনোনয়ন চেয়ে তা পাননি। নরসিং মালাভিয়া নামের ৪০ বছর বয়সী ওই নেতা এক সপ্তাহ ধরে বিষণ্ন ছিলেন। গতকাল সকালে তিনি নিজের বাড়িতে বিষ পান করেন বলে পুলিশ জানায়। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। কংগ্রেস জেলা শাখার নেতা মালাভিয়া দলের স্থানীয় এমপি সাজ্জান সিং ভার্মার ঘনিষ্ঠ ছিলেন। টাইমস অব ইন্ডিয়া।