মনোনয়ন পেলেন হেগেল ও ব্রেনান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পদে সাবেক রিপাবলিকান সিনেটর চুক হেগেল এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান হিসেবে সন্ত্রাসবিরোধী উপদেষ্টা জন ব্রেনানকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।গত সোমবার আনুষ্ঠানিকভাবে ওবামা এই ঘোষণা দেন। ওবামা বলেন, ‘আমি সিনেটের কাছে শিগগিরই তাঁদের মনোনয়ন অনুমোদন দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি, যাতে আমরা যুক্তরাষ্ট্র ও আমাদের জনগণকে নিরাপদ করতে পারি।’ হেগেল অতীতে ইসরায়েলবিরোধীবক্তব্যদিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণেতাঁকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়ায়নানা মহলথেকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওবামা। আল-জাজিরা।