মন্ট্রিয়েলে রোহিঙ্গাদের সহায়তায় তহবিল সংগ্রহ

পার্ক ভিউ রিসেপশন হলে মন্ট্রিয়েল বাংলাদেশি কানাডিয়ান এমবিসি আয়োজিত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী শিশুদের জীবন রক্ষাসহ মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ‘হেল্প রোহিঙ্গা সেভ দ্য হিউম্যানিটি’ ক্যাম্পেইন হয়েছে। এর অংশ হিসেবে চ্যারিটি ফান্ড রেইজিং গালা সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৫ই অক্টোবর রোববার এই ক্যাম্পেইন হয়।
মন্ট্রিয়েলে প্রথমবারের মতো এক ঝাঁক তরুণদের অংশগ্রহণে এই ফান্ড রেইজিং গালা হয়। তরুণ প্রকৌশলী এ্যাম্বেসিয়ান আনোয়ার এইচ তালুকদারের চমৎকার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ ব্যবসায়ী এ্যাম্বেসিয়ান রাসেল মির্জা শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানান। এরপর মন্ট্রিয়েল বাংলাদেশি কানাডিয়ান-এমবিসি গঠন সম্পর্কে বক্তব্য রাখেন তরুণ ব্যবসায়ী এ্যাম্বেসিয়ান জুয়েল উদ্দিন। এরপর ব্যবসায়ী এ্যাম্বোসিয়ান হুমায়ুন পাটোয়ারি উপস্থিত সবাইকে এমবিসির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ ছাড়া অন্যান্যদের মধ্যে কাউন্সিলর মেরীডোরাস ব্যুরো মেয়র স্যামসং, সাংবাদিক রনি ইউসুফ, মিস্টার রফিক, কমিউনিটি নেতা আব্দুল মোতালেব, জিয়াউল হক জিয়া, লাভলু আকন এবং হাফিজুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন।
আনুষ্ঠানে সংঙ্গীত পরিবেশন করেন ভারতীয় ইন্ডিয়ান আইডল ফাইনালিস্ট অমিত পল, মন্ট্রিয়েলের সংঙ্গীত শিল্পী আশরাফুল পাভেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যথাক্রমে এ্যাম্বেসিয়ান পাপিয়া চৌধুরী, রশিদা জাহান সুইটি ও সাবরিনা অ্যানি।