মন্ত্রিসভায় জায়গা হলো না যাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ইতিহাসের অন্যতম ছোট মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি৷ আপাতত মাত্র ৪৪ জন মন্ত্রী নিয়ে তিনি দেশ চালানোর সিদ্ধান্ত নিয়েছেন৷ এই ৪৪ জনের তালিকায় যাঁরা ঠাঁই পাননি, তাঁরাও আছেন আলোচনায়, শিরোনাম হচ্ছেন গণমাধ্যমের৷ খবর টাইমস অব ইন্ডিয়ার৷
সর্বশেষ বিজেপি সরকারের প্রভাবশালী মন্ত্রী মুরলি মনোহর যোশি এবার মন্ত্রিসভায় ডাক পাননি৷ মোদির ইচ্ছা, ৭৫ বছরের ওপরের কাউকে এবার মন্ত্রিত্ব দেওয়া হবে না৷ ধারণা করা হচ্ছে, এ কারণেই বাদ পড়েছেন ৮০ বছর বয়সী যোশি৷ অথচ অটল বিহারি বাজপেয়ির সরকারে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন প্রবীণ এই রাজনীতিিবদ৷
মন্ত্রী হতে ৭৫ বছরের যে বেড়া বেঁধে দেওয়া হয়েছে, তাতে আটকা পড়েছেন আরও কয়েকজন বাঘা রাজনীতিবিদ৷ এই তালিকার শীর্ষে রয়েছেন এল কে আদভানি৷ তিনি বাজপেয়ি সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন৷
এ ছাড়া এবার শান্ত কুমার ও বি সি খানদুরিও কোনো মন্ত্রিত্ব পাচ্ছেন না৷ অরুণ শুরির বাদ পড়াটাও অনেককে িবস্মিত করেছে৷ শুরুতে তাঁকে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছিল৷ কিন্তু এখন তাঁকে সরকারের উপদেষ্টা নিয়োগের চিন্তাভাবনা চলছে৷ তবে শুরি বলেছেন, তাঁকে এখন পর্যন্ত কোনো কিছুই প্রস্তাব করা হয়নি৷
আরও একজনের নাম শুরুতে মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার কথা শোনা গিয়েছিল৷ তিনি হলেন সুবরামানিয়ান স্বামী৷ ৭৪ বছরের এই অর্থনীতিবিদকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা ছিল৷