প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার সির্তে গতকাল রোববার অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে সহকারী শিল্পমন্ত্রী হাসান আল-দ্রোউই নিহত হয়েছেন। গতকাল সকালে বন্দুকধারীরা তাঁকে গুলি করে। মোয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ার অন্তর্বর্তী সরকারের কোনো মন্ত্রীর আততায়ীর গুলিতে নিহতের ঘটনা এই প্রথম। কী কারণে হাসানকে হত্যা করা হলো, এ সম্পর্কে পরিষ্কার কিছু জানা যায়নি। ২০১১ সালের অক্টোবরে গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়ায় অরাজক অবস্থা বিরাজ করছে। বিবিসি।