মন্ত্রীকে কলা ছোড়ায় নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিসিল কেনেজ
সিসিল কেনেজ

ইতালিতে একটি রাজনৈতিক সমাবেশ চলাকালে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ মন্ত্রীকে উদ্দেশ করে কে বা কারা কলা নিক্ষেপ করেছে। এ ঘটনায় সে দেশে তীব্র সমালোচনার ঝড় বইছে। রাজনীতিবিদেরা নিন্দা জানিয়েছেন।
বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে জানানো হয়, গত শুক্রবার ইতালির কারভিয়া শহরে ডেমোক্রেটিক পার্টির (পিডি) এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ মন্ত্রী সিসিল কেনেজ বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় সমাবেশ থেকে অজ্ঞাত ব্যক্তি কেনেজকে লক্ষ্য করে কলা ছোড়ে। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। ইতালির পুলিশ বলছে, ওই ঘটনায় দায়ীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। টুইটারে দেওয়া বার্তায় কলা নিক্ষেপের ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন কেনেজ। একই সঙ্গে কলা নিক্ষেপকে খাদ্যের অপচয় বলে অভিহিত করেছেন।
কলা নিক্ষেপের ঘটনায় দেশটির রাজনীতিবিদেরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ভুক্তভোগী মন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন তাঁরা। গত এপ্রিল মাসে মন্ত্রিসভায় কেনেজের নাম যুক্ত হওয়ার পর থেকে তিনি বিভিন্ন বর্ণবাদী আচরণের শিকার হচ্ছিলেন।