মন্ত্রীদের টক শো করতে মানা অ্যাবোটের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় টেলিভিশনের একটি জনপ্রিয় টক শোতে অংশ না নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। খবর বিবিসির।
প্রায় দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার জাতীয় টেলিভিশন এবিসির ‘কিউ অ্যান্ড আ’ টক শোতে সাবেক সন্দেহভাজন সন্ত্রাসী জাকি মল্লাহকে সরাসরি প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছিল। এ ঘটনায় প্রধানমন্ত্রী অ্যাবোট ক্ষুব্ধ হন। পরে তিনি তাঁর মন্ত্রিসভার সদস্যদের ওই অনুষ্ঠান বয়কটের এই আহ্বান জানান। এতে সাড়া দিয়ে কৃষিমন্ত্রী বর্নবি জয়েস গতকাল সোমবার রাতে পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোগ দেননি। এ বিষয়ে কৃষিমন্ত্রীর কার্যালয় থেকে এবিসি টেলিভিশন কর্তৃপক্ষকে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়েই ওই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।