মন্ত্রীদের প্রতি কড়া নির্দেশ জারি করলেন মনমোহন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রী হওয়ার পর তাঁরা আর সাংসদদের সঙ্গে যোগাযোগ করে কাজ করেন না। এমন অভিযোগ দলের সাংসদেরা এত দিন করে এসেছেন। এবার সেই অভিযোগের সঙ্গে সুর মেলালেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিষয়টি আমলে নিয়ে সম্প্রতি তিনি লিখিতভাবে মন্ত্রীদের প্রতি এ ব্যাপারে নির্দেশ জারি করেছেন।এর আগে সাংসদেরা মন্ত্রীদের ব্যাপারে একাধিকবার নালিশও জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে। সাংসদদের অভিযোগ, মন্ত্রীরা সব সময়ই তাঁদের এড়িয়ে চলেন। ফলে এলাকার সমস্যা ও উন্নয়ন নিয়ে সাংসদেরা কথা বলতে পারেন না মন্ত্রীদের সঙ্গে। প্রধানমন্ত্রী অভিযোগ পাওয়ার পর লিখিত নির্দেশ দিয়ে মন্ত্রীদের বলেছেন, সাংসদদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেই মন্ত্রীদের চলতে হবে।