প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে মুজাফ্ফরনগরে দাঙ্গায় অভিযুক্ত সঞ্জীব বলয়ানকে মোদির মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সমালোচনা করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, ‘দাঙ্গায় অভিযুক্ত একজনের মন্ত্রিসভায় স্থান হওয়ায় গণমাধ্যম কেন বিস্মিত হচ্ছে? এটা তো মোদির সরকার, তাই না?’ দেড় বছর আগে বিজেপিতে যোগ দেওয়া সঞ্জীব বলয়ান মোদির মন্ত্রিসভায় কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের কনিষ্ঠ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন৷ গত বছর মুজাফ্ফরনগরে দাঙ্গার আগে তিনি এক মাস কারাভোগও করেন৷
ওই দাঙ্গায় ৬০ জন নিহত হয়৷
দ্য হিন্দু৷