মন্দিরের সেই ধনরত্ন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগেও ভক্তরা যখন যেভাবে খুশি আসা-যাওয়া করত ভারতের কেরালা রাজ্যের শ্রীপদ্মনাভস্বামী মন্দিরে। কিন্তু এখন ফটকে একে-৪৭ রাইফেল নিয়ে পাহারায় কমান্ডোরা। ভক্তদের ঢুকতে হচ্ছে মেটাল ডিটেক্টরের নিচ দিয়ে।হঠাৎ করে এই বদলে যাওয়ার কারণ কিছু দিন আগে মন্দিরের ভূগর্ভস্থ কয়েকটি কক্ষে ধনরত্নের বিশাল ভান্ডারের সন্ধান। দিনে দিনে ভক্তদের দেওয়া ধনসম্পদ রক্ষিত ছিল কয়েক শতকের পুরোনো মন্দিরটির ভূগর্ভস্থ কক্ষের অনেকগুলো ভল্টে। অর্থের হিসাবে এখন তা এক ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে।যে দেশে ৫০ কোটির বেশি মানুষ এখনো দারিদ্র্যের কশাঘাতে ধুঁকছে, যে কেরালা রাজ্য দেশের অন্য রাজ্যগুলোর চেয়ে তুলনামূলক অনেক অনুন্নত, অবকাঠামোগত উন্নয়ন বলতে কিছুই হয়নি, মাথাপিছু আয় অনেক কম, সেখানে এই বিশাল সম্পদপ্রাপ্তি নিশ্চয় এক বড় সুখবর। কিন্তু এই সম্পদের নিরাপত্তা ও সদ্ব্যবহার নিয়ে শুরু হয়েছে বিতর্ক।মন্দিরে আগত ভক্ত মনিশ অরোরা বলেন, ‘এটা সত্যিই আশ্চর্য হওয়ার মতো বিষয়। কেউ চিন্তাই করিনি এখানে এই বিশাল ধনরত্ন রক্ষিত আছে। জনকল্যাণ ও উন্নয়নের কাজে এই সম্পদ ব্যবহার করা উচিত।’কিন্তু এই সম্পদ ব্যবহার সরকারের জন্য খুবই কঠিন ব্যাপার হবে। কেননা এগুলো পাওয়া গেছে একটি ধর্মীয় উপাসনালয়ে। কাজেই যেকোনো কাজে ব্যবহারের জন্য ধনরত্ন মন্দির থেকে সরানো হলে তার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে।কোনো কোনো রাজনীতিবিদ বলছেন, মন্দিরের ধনসম্পদের মধ্যে যেগুলোর তেমন কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক মূল্য নেই হীরা বা সোনার পাত, এগুলো বিক্রি করে দেওয়া যায়। রয়টার্স।