মমতা কেন বাংলাদেশের বিরোধিতায় নেমেছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানিবণ্টন ও ছিটমহলবিনিময় চুক্তি নিয়ে বাংলাদেশের বিরোধিতা করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম দেব।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে গৌতম দেব বলেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশী বাংলাদেশের বিরোধিতায় নেমেছেন? কেন তিনি চুক্তির বিরোধিতা করছেন। কেন চুক্তি আটকানোর চেষ্টা চালাচ্ছেন?
গত মঙ্গলবার রাতে কলকাতার ২৪ ঘণ্টা সংবাদ চ্যানেলের সঙ্গে এক সাক্ষাত্কারে গৌতম দেব এই সমালোচনা করেন।
গৌতম দেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে অসত্ ও দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী। এবারের লোকসভা ভোটে তাঁর অভাবনীয় পরাজয় হবে। মমতা জনসমর্থন হারাচ্ছেন। সংখ্যালঘুরাও এখন আর তৃণমূলকে চায় না। তৃণমূল তাদের প্রতারিত করেছে।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সঙ্গে তিস্তার পানিবণ্টন ও ছিটমহলবিনিময় চুক্তি সম্পাদন নিয়ে সরাসরি বিরোধিতা করেছেন। তিনি বারবার বলেছেন, পশ্চিমবঙ্গের স্বার্থ বিসর্জন দিয়ে বাংলাদেশকে পানি দেওয়া যাবে না।