প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের সিঙ্গুর বিধানসভা আসনের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু ও সংগ্রামী নেত্রী হলেও আদর্শ নেত্রী নন। তাই তাঁর কক্ষে মমতার ছবি রাখার কোনো কারণ নেই।রবীন্দ্রনাথ রাজ্যের প্রথম তৃণমূল মন্ত্রী, যিনি প্রকাশ্যে গত সোমবার সাংবাদিকদের কাছে মমতার সমালোচনা করলেন। এর আগে বিধায়ক বিশিষ্ট গায়ক কবীর সুমন মমতার বিরুদ্ধে বিদ্রোহ করেন। রবীন্দ্রনাথ সিঙ্গুরের টাটাকে জমি দেওয়া-বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।