মমতাকে এবার নোবেল পুরস্কার দেওয়ার দাবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রী করার দাবি তুলেছিলেন প্রখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবী, কলকাতার টিপু সুলতান মসজিদের ইমাম মাওলানা নুরুর রহমান বরকতিসহ তৃণমূলের বহু মন্ত্রী ও নেতা-কর্মীরা।
এবার মমতাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি জানালেন পশ্চিমবঙ্গের উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের প্রতিমন্ত্রী ও মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণি ঠাকুরানীর কনিষ্ঠ পুত্র মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। গত শুক্রবার কলকাতার বরাহনগরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ দাবি তোলেন।
মঞ্জুলকৃষ্ণ বলেন, ‘দিদি (মমতা) যেভাবে মানুষকে স্বস্তি দিতে শান্তির সরণি ধরে এগোচ্ছেন, তা এক কথায় নজিরবিহীন। নোবেল কমিটির উচিত, এই অনন্য অবদানের জন্য তাঁকে শান্তিতে নোবেল দেওয়া।’