মমতাকে গ্রেপ্তারের দাবি আট বাম সংগঠনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি করেছে আটটি বাম যুব সংগঠন। সারদা গোষ্ঠীর সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ তুলে তাঁকে গ্রেপ্তারের দাবি তুলেছে সংগঠনগুলো। বৃহস্পতিবার বিকেলে কলকাতার কেন্দ্রস্থল রানী রাসমণি অ্যাভিনিউয়ে এক সমাবেশে এই দাবি ওঠে। ডিওয়াইএফআই, এএনএফ, এআইওয়াইএল, আরওয়াইএফ, এসওয়াইএস, ওয়াইডিএসপি, আরওয়াইবি ও পিওয়াইএফআই নামের বাম যুব সংগঠনগুলো সারদা কান্ড এবং অন্যান্য ইস্যুতে বৃহস্পতিবার কলকাতায় আইন অমান্য আন্দোলনের ডাক দেয়। এই লক্ষ্যে বিকেলে একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়। সমাবেশে যুবনেতা ও বিধায়ক আলী ইমরান রামজ বলেন, ‘মুখ্যমন্ত্রী সরাসরি চিটফান্ড কান্ডের সঙ্গে যুক্ত। তাই তাঁকে এখনই সরানো উচিত।’