প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ ও রবীন্দ্রনাথসহ খ্যাতিমান মনীষীদের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হুগলির সুগন্ধা সারদামণি বালিকা বিদ্যালয়ে রোববার আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ৬০, ৭০ কিংবা ১০০ বছর পর আমরা কেউই থাকব না। কিন্তু যেভাবে কাজ হচ্ছে, তাতে করে আমাদের উত্তরসূরিরা রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের মতোই মুখ্যমন্ত্রী মমতাকে স্মরণ করবেন। কলকাতা প্রতিনিধি।